• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :

মাটির নিচে রকেট শেলের সন্ধান

New Rose Cafe, Saidpur

Rocketটাঙ্গাইল: ভূঞাপুরের সারপলশিয়া এলাকায় একটি শুকিয়ে যাওয়া পুকুর থেকে একটি পুরাতন অবিস্ফোরিত রকেট শেল পাওয়া গেছে। ওই রকেট শেলটি দেড় ফুট লম্বা ও ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের।

স্থানীয় আজহার আলী নামে এক ব্যক্তি ট্রাক্টর দিয়ে ওই পুকুরে  হাল-চাষ করার সময় রকেট শেলটি দেখতে পেলে তিনি তা মাটির নিচ থেকে উঠিয়ে মঙ্গলবার সকালে নিকরাইল ইউনিয়ন পরিষদে জমা দেন। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ রকেট শেলটি নিকরাইল ইউনিয়ন পরিষদ থেকে থানায় নিয়ে আসা হয়।
এলাকাবাসী জানায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সবুর সরকার বাংলাদেশ সেতু কতৃপক্ষের ২৭নম্বর পুকুরটি লিজ নেন। শুকিয়ে যাওয়া ওই পুকুরে পার্শ্ববর্তী মাটিকাটা গ্রামের হারুন-অর-রশীদের ছেলে মো.আজহার আলী শনিবার বিকালে ট্রাক্টর দিয়ে হাল-চাষ করার করা সময় মাটির নিচে একটি পুরাতন মরিচা ধরা অবিস্ফোরিত রকেট শেল দেখতে পান। তিনি শেলটি মাটির নিচ থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে সমস্যা হতে পারে মনে করে তিনি মটিকাটাস্থ নিকরাইল ইউনিয়ন পরিষদে রকেট শেলটি জমা দেন। ইউনিয়ন পরিষদে রকেট শেলটি নিয়ে আসার সংবাদ শুনে তা দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।

নিকরাইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মণ্ডল বিষয়টি ভূঞাপুর থানার ওসি মো. হারেছ আলী মিঞাকে অবহিত করেন। পরে ওসি হারেছ আলী মিঞা নিকরাইল ইউনিয়ন পরিষদ থেকে রকেট শেলটি থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মো.হারেছ আলী মিঞা বলেন, সম্ভবত রকেট শেলটি স্বাধীনতা যুদ্ধ সময়ের। বিস্ফোরিত না হওয়ায় তা মাটির নিচে চাপা পড়েছিল। বিষয়টি সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ