• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

তৃণমূলের সঙ্গে বৈঠক করবেন এরশাদ

Arsadঢাকা: তৃণমূল নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার থেকে এ বৈঠক জাপার বনানী কার্যালয়ে শুরু হবে।
রোববার রাত ১১টায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাংগঠনিক সুবিধার্থে পর্যায়ক্রমে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। আগামী ৫ ফেব্রুয়ারি এ বৈঠক শুরু হবে। ওই দিন ঢাকা দক্ষিণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জাপা চেয়ারম্যান।’
বৈঠককে এক সঙ্গে কয়টি জেলা অংশ নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘দুই থেকে তিনটি করে জেলা এ বৈঠক অংশ নেবেন।’
প্রসঙ্গত, রোববার এরশাদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাতের কারণে তা স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ