সিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুর শহরে কুন্দল দহলাস্থ গ্রামীণ শক্তি ব্রাঞ্চ অফিসে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
ব্রাঞ্চ ম্যানেজার মেহেদি হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আধুনিক অস্ত্রে সজ্জিত প্রায় ১০/১২ জনের একটি ডাকাত দল অফিসের ভিতরে ঢুকে। দরজা ভেঙ্গে তার রুমে প্রবেশ করে আলমিরাতে রাখা নগদ ১৫হাজার টাকা ও দুইটি মটরসাইকেল (ফ্রিডম ও ডিসকভার) নিয়ে যায়। এসময় ডাকাতরা অন্যান্য কক্ষের ছিটকিনি আটকে দিয়ে রেখেছিল বলে জানান তিনি।
ডাকাতির ঘটনা বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান সিসি নিউজকে নিশ্চিত করেছেন।