• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

পঞ্চগড়ের খুদিপাড়া সীমান্তে সেচপাম্প বসাতে বিএসএফের বাঁধা

New Rose Cafe, Saidpur

bsf19হোসেন রায়হান, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খুদিপাড়া সীমান্তের ব্রম্মতলপাড়া এল্কাায় কৃষিকাজে ব্যবহৃত শ্যালো টিউবওয়েল বসাতে বাঁধা দিয়েছে বিএসএফ। সংকট নিরসনে মঙ্গলবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হতে পারে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
গত শনিবার জমিতে সেচ ব্যবহারের জন্য নাজমুল হক নামে স্থানীয় এক কৃষক শ্যালো চালিত টিউবওয়েল বসাতে গেলে ভারতীয় শিংপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি ও আলোচনা চলেছে।
কিন্তু গত ৩ দিন ধরে শ্যালো টিউবওয়েল বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি কোন পক্ষই। ফলে সীমান্ত এলাকার লোকজনদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, কৃষক নাজমুল হক ওই সীমান্তের ৭৫৩ মেইন পিলারের ৬ নং সাব পিলার এলাকার পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিল। গত শনিবার ৮ একর জমিতে বোরো আবাদের জন্য সীমান্তের জিরো লাইন থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেচপাম্প বসাতে যায়। এসময় ভারতের শিংপাড়া বিওপির সশস্ত্র বিএসএফ সদস্যরা শ্যালো বসাতে বাঁধা দেয়। খবর পেয়ে স্থানীয় ঘাগড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংকট নিরসনে রোববার পতাকা বৈঠকের আহবান করে। বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হলেও পরবর্তীতে তারা পতাকা বৈঠকে উপস্থিত হননি। তবে আগামীকাল মঙ্গলবার ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবির ঘাগড়া ক্যাম্পের কমান্ডার মো. শাহাজন আলী জানান, সংকট নিরসনে সোমবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা ছিল। কিন্তু ভারতের শিংপাড়া কোম্পানি কমান্ডার না আসায় বৈঠক হয়নি। তবে মঙ্গলবার যে কোন সময় হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ