• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

এশিয়ার নারীরা আমেরিকায় যৌনদাসী

New Rose Cafe, Saidpur

Nariনিউজ ডেস্ক : স্বপ্নের দেশ আমেরিকায় গিয়ে যৌনদাসী হচ্ছে এশিয়াসহ তৃতীয় বিশ্বের মেয়েরা। তৃতীয় বিশ্বের থেকে হাজার হাজার নারী স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান ভালো কাজের জন্য কিন্তু বাস্তবে ভিন্ন। তাদের জায়গা হয় নিষিদ্ধ পল্লিতে।

ইন্দোনেশিয়ার শান্দ্রা ওয়োরুন্থ (২৫) শিক্ষিত এক সন্তানের জননী। দেশে ব্যাংকের চাকরি হারিয়েছিলেন হঠাৎ করেই। সংবাদপত্রে আমেরিকায় একটি কাজের বিজ্ঞাপন দেখে আবেদন পাঠান। মোটা বেতনের চাকরির উত্তরও পেয়ে যান চটজলদি। ইচ্ছা ছিল স্বপ্নের দেশে ছয় মাস কাটিয়ে ফিরে আসবেন দেশে। উপার্জন করা অর্থে নিশ্চিত করবেন মেয়ের ভবিষ্যত। সে আশাতেই চড়ে বসেছিলেন আমেরিকার বিমানে। কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পড়েই বদলে গেল সবটুকু।

তার নিয়োগকর্তাদের যারা শান্দ্রাকে বিমানবন্দরে নিতে এসেছিল গাড়িতে ওঠার পরেই বদলে গেল তাদের চেহারাটা। শান্দ্রার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে যাওয়া হল নিউইয়র্কের পতিতাপপল্লির অন্ধকারে। আর তারপর ? তারপরের কাহিনীটা শুধু রোজ রাতে হাত বদলানোর। ইচ্ছার বিরুদ্ধে একেরপর এক পুরুষের শয্যা সঙ্গিনী হতে বাধ্য হলেন শান্দ্রা। প্রাণের ভয়ে নিরুপায় হয়ে কাজটা করতে বাধ্য হয়েছেন তিনি।
তবে শান্দ্রা একা নন। তৃতীয় বিশ্বের মূলত এশিয়া আর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শত শত মেয়ে জমা হন মার্কিনি মিথ্যা স্বপ্নের অন্ধকূপে। যৌন ক্রীতদাসে পরিণত করা হয় তাদের। মাঝে মাঝে আমেরিকার বাইরেও বিভিন্ন দেশে পাচার করা হয় তাদের। অমানবিক যৌন হিংসার কবলে নিজেদের মানুষ বলে ভাবতেই ভুলে যায় অনেকে। পড়ে থাকে শুধু শরীর আর সেই শরীরের বিশেষ কিছু অংশ।
২৫ বছরের শান্দ্রাই বয়সে এই মেয়েদের মধ্যে সব থেকে বড়। বেশির ভাগই সদ্য কিশোরী। এই কিশোরীদের মধ্যে অনেকে এতটাই ছোট যারা হয়ত ভাবতেই শেখেনি নারী হিসাবে তাদের ভিন্ন সত্ত্বা। শান্দ্রার বর্ণনায় নিউইয়র্কের বিভিন্ন ক্যাসিনোতে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয় এই মেয়েদের। ক্রেতারা এক রাতের জন্য বেছে নেয় তাদের পছন্দমত কিশোরীকে।
ঘষা কাঁচের গাড়িতে এক ক্যাসিনো থেকে আর এক ক্যাসিনো, এক পতিতা পল্লি থেকে অপর পতিতা পল্লি ঠিকানা বদলায়। ইচ্ছার বিরুদ্ধ যৌন সঙ্গী বা সঙ্গিনী হওয়া ছাড়া বাইরের জগতের সঙ্গে সম্পর্ক থাকে না কারোরই।
দোতলা এক হোটেলের বাথরুমের জানালা দিয়ে লাফ মেরেছিল শান্দ্রা। সঙ্গে পেয়েছিল আরো এক মেয়েকে। অদ্ভুতভাবে বেঁচেও যায় তারা। তারপর বহু কষ্টে নিজেদের বাঁচিয়ে কোনো রকমে জনসমক্ষে শান্দ্রা নিজেদের কাহিনি তুলে ধরেন। গলা তুলেছেন সেই সব মেয়েদের জন্য যাদের আমেরিকান ড্রিম হারিয়ে গেছে পতিতাপল্লির ঘুপচি গলির বাঁকে।
শান্দ্রা পেরেছেন পালিয়ে আসতে। কিন্তু যারা পারলেন না। তাদের অবস্থা কি?
সূত্র : জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ