• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক

Hiliদিনাজপুর : জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক গতিতে চলছে। বৃহস্পতিবার সকালে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে প্রবেশ করেছে। পরে দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে।
পানামা হিলিপোর্টলিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম হায়দার (প্রশাসন) জানান, বন্দর অভ্যন্তরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ অব্যাহত রয়েছে। বন্দরের সব শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বন্দরের ভেতর থেকে স্থানীয় আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিয়ে তাদের নিজস্ব গুদামে পরিবহন করছে। তবে হিলি থেকে দেশের অন্যান্য স্থানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
এদিকে হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীকে উপজেলায় মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
হরতালে হিলি থেকে সব রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যান চলাচল স্বাভাবিক রয়েছে। হিলি বাজারের সব দোকানপাট, স্কুল, কলেজ খোলা রয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব না থাকায় জনজীবন প্রায় স্বাভাবিক রয়েছে।
রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ