• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :

শুক্রবার মসজিদে অর্ধেক মুসল্লিই আওয়ামী লীগের: ফজলে রাব্বি

New Rose Cafe, Saidpur

Rabbiনিউজ ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, “শুক্রবার যেকোনো মসজিদেই মুসল্লিদের অর্ধেক থাকে আওয়ামী লীগের। বাকি অর্ধেক অন্য সব রাজনৈতিক দলের।”
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার দুপুরে এক সভায় তিনি এ কথা বলেন। ‘ইসলামের দৃষ্টিতে সাম্প্রদায়িক সহিংসতা’ শীর্ষক সভার আয়োজন করে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট নামের একটি সংগঠন।
ফজলে রাব্বি মিয়া জানান, বৃহস্পতিবার সকালে মসজিদে মুসল্লির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, “আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ি, কোরআন শরিফ পড়ে বের হই। তার পরও আমরা ইসলামের ধারক-বাহক নই। ওরাই কি ইসলামের ধারক-বাহক, যারা কোনোদিন কোরান শরিফ পড়েন না?” ডেপুটি স্পিকার বলেন, “কোনো ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই। দেশের সংবিধানে সাম্প্রদায়িকতার সংজ্ঞা নেই। দেশের আলেম-ওলামারা সঙ্গে থাকলে আমরা সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেব।” আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাসউদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ