• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজিবপুরে বিএনপি-আওয়ামীলীগের বিদ্রোহী র্প্রাথীরা অনড়

ECআতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): আগামি ২৭ তারিখের উপজেলা নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামের রাজিবপুরে চলছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই রাজিবপুর উপজেলার  প্রার্থীদের দৌড় ঝাঁপের ব্যস্ততা বেড়ে গেছে। বিএনপি ও আ’লীগ দলীয় প্রার্থীদের একক প্রার্থী বাছাই করার জন্য আদাজল খেয়ে নামলেও ব্যর্থ হচ্ছেন বার বার। কেন্দ্রীয় কমান্ডকে কেউ তোয়াক্কা করছে না। বিএনপি  দলীয় সিদ্ধান্ত করে অধ্যাপক মোখলেছুর রহমানকে প্রার্থী ঘোষনা করেছে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে যুবদল বহিস্কৃত নেতা কে,এম ওসমান গনি তার সিদ্ধান্ত থেকে পিছু হটছে না। আওয়ামীলীগ থেকে সাধারন সম্পাদক শফিউল আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ফারুকীও অনড়। জাতীয় পার্টিতে থেকে  আব্দুল বারী সরকার, জামাত থেকে মাওলানা আব্দুল লতিফ চেয়ারম্যান পদে একক ভাবে মনোনয়ন নিয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন। ভাইস চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম (জাপা) সোহেল রানা (আ’লীগ)আব্দুল মান্নান (স্বতন্ত্র) পদে নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজা বেগম (বিএনপি), রেনু খাতুন (আ,লীগ), জায়েদা খাতুন (বিএপি মনোনীত), আমিনা খাতুন (স্বতন্ত্র), বিলকিছ বেগম (জাপা) থেকে নির্বাচনের মাঠ চষে বেড়াচেছন। প্রতিক বরাদ্ধ না পেলেও থেমে নেই কোন প্রার্থী। দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করছেন কর্মী সর্মথকরা। আগামি ১২ ফেব্রুয়ারিতে প্রতিক বরাদ্ধ পেলেই এ উপজেলার ভোটের বাজার আরও বেশি জমে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ