• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন |

গায়ের গন্ধে পাসওয়ার্ড

New Rose Cafe, Saidpur

paswordতথ্য প্রযুক্তি ডেস্ক: কম্পিউটারের সামনে যাওয়ার পর আপনার গায়ের গন্ধেই খুলে যাবে পাসওয়ার্ড। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই সত্য।
প্রযুক্তির আওতায় চলে আসছে সবই। কোনো কিছুই আর অবহেলার নয়। যেমন মানুষের গায়ের গন্ধও আর বিব্রতকর নয়। বরঞ্চ গায়ের গন্ধই হতে যাচ্ছে পাসওয়ার্ড। স্পেনের গবেষকেরা দাবি করেছেন, বায়োমেট্রিক পাসওয়ার্ড হিসেবে মানুষের গায়ের গন্ধও ব্যবহার করা যেতে পারে।
ব্যক্তি শনাক্তকরণে বর্তমানে বায়োমেট্রিক পাসওার্ড ব্যবস্থা হিসেবে প্রায় নির্ভূল পদ্ধতি হচ্ছে চোখের মনি ও আঙুলের ছাপ। এবার এর সঙ্গে যোগ হতে যাচ্ছে গায়ের গন্ধও। স্পেনের গবেষকরা জানিয়েছেন, একজন মানুষের গায়ের গন্ধ অন্যজনের সঙ্গে কোনোভাবেই মেলে না এবং এই গন্ধ সবসময় একইরকম থাকে।
ফলে নতুন এই পদ্ধতিটিকে কাজে লাগানো গেলে বর্তমানে প্রচলিত বিভিন্ন পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এবং নিখুঁত ফল পাওয়া যাবে।
গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন শতকরা ৮৫ শতাংশ ক্ষেত্রে গায়ের গন্ধকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সাফল্য পেয়েছেন তাঁরা। এই পদ্ধতিটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ