• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত মন্ত্রীর পদত্যাগ

jammu-and-kashmir-map-600আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে একজন নারী চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত এক মন্ত্রী পদত্যাগ করেছেন। শনিবার দাপ্তরিক সূত্রে এখবর জানা গেছে।
এর আগে একজন সিনিয়র গাইনি চিকিৎসক অভিযোগ করেন রাজ্যের প্রবীণ স্বাস্থ্যমন্ত্রী সাবির আহমেদ খান তার ওপর যৌন নিপীড়ন চালাতে চেষ্টা করেছেন। তার অভিযোগের পর মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় সুশীল প্রতিনিধিরা উষ্মা ব্যক্ত করেন। সাবির আহমেদ খানের সঙ্গে এ মুহূ্র্তে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে মন্ত্রীর এমন নেতিবাচক আচরণের প্রতিবাদে কাশ্মিরের চিকিৎসক সম্প্রদায় মাঠে নেমেছে। তারা এমন আচরণকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে মন্ত্রীর শাস্তি দাবি করেছে। সাবির খান ক্ষমতাসীন কংগ্রেসের সদস্য।
এর আগেও কাশ্মিরে মন্ত্রী পর্যায়ে পদস্থদের নামে যৌন কেলেঙ্কারির অভিযোগ উত্থাপিত হয়েছিল। ২০০৬ সালের কথা। ক’জন সাধারণ বালিকা আদালতে অভিযোগ জানায়, তাদের সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন চালিয়েছেন দায়িত্বশীল ক’জন মন্ত্রী। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মন্ত্রীগণ জেলও খেটেছেন।
সেই মন্ত্রীবর্গ এ মূহূর্তে পুনরায় কারাগারের বাহিরে অবস্থান করছেন, শুধু তাই নয়, পুনরায় মন্ত্রীত্ব পেয়েছেন কেউ কেউ।
কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এমন অভিযোগের বাহিরে নন। তার বিরুদ্ধে কম বয়েসী বালিকাদের ওপর বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। তারও পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ