• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলেজছাত্রী জলি

image_76453_0নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের দেয়া আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলেজছাত্রী জলি আক্তার তুলি (১৯)। এ ঘটনায় তার নানী সায়েরা বিবিও (৫০) অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চণ্ডিপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
তুলি জয়পুরহাট জেলার ধামরহাট উপজেলার পল্লীবালা (নওপাড়া) গ্রামের জহিরউদ্দিনের মেয়ে ও জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী।
 জলির নানা আব্দুর সাত্তার হোসেন জানান, মাসখানেক আগে তুলিকে তার বাবা বখাটে সায়েম উত্যক্ত করায় আমার বাড়িতে রেখে যায়। অন্যদিনের মতো শুক্রবার রাতের খাবার শেষে তার নানীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর তারা বাঁশের কঞ্চির এক প্রান্তে কাপড় পেঁচিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ঘরের ভেতরে ফেলে পালিয়ে যায়। এতে কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘুমন্ত তুলির গায়ে আগুন ধরে যায়। তার মুখমণ্ডলসহ শরীরের উপরিভাগ পুড়ে যায়। এ সময় পাশে থাকা তার নানীও অগ্নিদগ্ধ হয়।
 তুলির বাবা জহির উদ্দিন জানান, আমার মেয়ে জয়পুরহাটের মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে। দীর্ঘদিন ধরে কলেজে যাওয়ার পথে পার্শ্ববর্তী গ্রামের বিবাহিত আবু সায়েম নামে এক বখাটে তুলিকে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিতো। এতে রাজী না হলে তুলিকে অপহরণের হুমকি দিতো। ভয়ে তাকে নানার বাড়ি পার্শ্ববর্তী হিলি-হাকিমপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে পাঠিয়ে দেই। সেখানে গিয়ে লম্পট সায়েম আমার মেয়েকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।
 তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে তাদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব জানান, যে কাঠির দিয়ে আগুন দেয়া হয়েছে তাতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তুলিকে উত্যক্তকারী সায়েম এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।  উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ