• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ডিমলার আব্দুল লতিফ চৌধুরী এরশাদ সমর্থিত প্রার্থী

সিসি নিউজ: উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১১ জন প্রার্থীর সমর্থনের কথা জানিয়েছেন। জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে অবশিষ্ট প্রার্থীদের প্রতি সাবেক রাষ্ট্রপতি তাঁর সমর্থনের কথা জানিয়ে দেবেন। রোববার দুপুরে এরশাদের প্রেস সেক্রেটারী শুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরশাদ সমর্থিত প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে, রংপুরের মিঠাপুকুরের মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী, পীরগাছায় আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, নীলফামারীর ডিমলার আব্দুল লতিফ চৌধুরী, গাইবান্ধার পলাশবাড়ির মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, কুড়িগ্রামের উলিপুরের ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন, নেত্রকোনার পূর্বধলার মোঃ ওয়াহিদুজ্জামান তালুকদার (আজাদ), ঝিনাইদহ সদরের ড. হারুন অর রশীদ, নরসিংদীর বেলাবোর শাহ এহসানুল করিম মুকিত সোহেল, বরিশালের গৌরনদীর মোঃ জাকির হোসেন এবং এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আবু হানিফ খলিফা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কুলসুম বেগম। মিঠাপুকুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে, আলহাজ্ব আবুল লতিফ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ