• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

Saidpur
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষায় দু’টি কেন্দ্রের শৃংখলা দেখে মুগ্ধ হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ। তিনি রবিবার নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার দু’টি কেন্দ্র পরিদর্শন করেন।
সকালে প্রথমে অতিরিক্ত সচিব এ এস মাহমুদ সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি কেন্দ্রে এসে পৌঁছলে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সৈয়দ নজমুল হক কেন্দ্রে তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি ওই পরীক্ষা কেন্দ্রের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন। এ সময়  দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান  অতিরিক্ত সচিবের সঙ্গে ছিলেন। পরে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রটিও পরিদর্শন করেন। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল এটিএম হাসান আহমেদ কেন্দ্র পরিদর্শনে আসা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে স্বাগত জানান। পরে তিনি  ওই পরীক্ষা কেন্দ্রের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন।
অতিরিক্ত সচিব এ এস মাহমুদ জানান, বরাবর পাবলিক পরীক্ষায় সৈয়দপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফল করে থাকে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ফলাফল নিয়ে অনেক সুনাম শুনেছি। এবার তা স্বচক্ষে দেখতে এলাম। তিনি বলেন, এখানে পরীক্ষা  গ্রহণে শৃংখলা ও পারিপার্শ্বিকতা দেখে মুগ্ধ হয়েছি।
প্রসঙ্গত,এবারে সৈয়দপুরে তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। এদের মধ্যে ক্যান্টমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ টি প্রতিষ্ঠানের  ৭৩২ জন,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯ টি বিদ্যালয়ের ৭৩৭জন এবং সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে ১৩ টি বিদ্যালয়ের ৮০৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ