• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

উত্তর ধরলায় ছায়া’র উদ্যোগে কম্বল বিতরণ

CHHAYA's Blankets Distribution 09-02-14 (2)

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উত্তর ধরলার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ছায়া’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সবাই মিলে করি শীতার্তদের শীত নিবারণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ ফেব্রুয়ারী ঘোগাদহ উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘোগাদহের একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ছায়া’র উদ্যোগে ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অত্র সংগঠনের সদস্য খোরশেদ আলম খন্দকারের সভাপতিত্বে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি তরুণ কবি, সাংবাদিক ও ত্রৈমাসিক উচ্ছ্বাস’র সম্পাদক হাফিজুর রহমান হৃদয়। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি, ছায়া’র চেয়ারম্যান- রাইহান কবির রনো, সাহিত্য পত্রিকা- মাসিক কথা’র সম্পাদক- মাসরুফা জান্নাত মিষ্টি, ছায়ার সদস্য এমদাদুল হক, সাইদী আলম, সুদেব চন্দ্র, এনামুল হক, মহিউদ্দিন মন্ডল হৃদয়, সাদ্দাম হোসেন, আজহারুল ইসলাম মানিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ