• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

ক্যান্সারের অব্যর্থ ওষুধ ভিটামিন সি

New Rose Cafe, Saidpur

Healthস্বাস্থ্য ডেস্ক: ভিটামিন সি-এর উচ্চমাত্রায় ব্যবহার ক্যান্সারের অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে। বিজ্ঞানীরা জানিয়েছেন বিশেষ করে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি দেওয়ার সময় ক্যান্সারের কোষগুলো মারতে ভিটামিন সি প্রয়োগে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। তবে ওষুধ কোম্পানিগুলো এ গবেষণায় নারাজ। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
ক্যান্সার রোগীদের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে উচ্চমাত্রায় ভিটামিন সি প্রয়োগ করা অনেকাংশে নিরাপদ ও কম ব্যয়সাপেক্ষ। এ পদ্ধতিতে ওভারিয়ান ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের অল্পব্যয়ের চিকিৎসা সম্ভভ বলে জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে। তারা এ বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আরো গবেষণার আহ্বান জানিয়েছেন।
এর কারণ, ওষুধ কোম্পানিগুলো ভিটামিন নিয়ে গবেষণা করতে নারাজ। ভিটামিনকে পেটেন্ট করা যাবে না বলেই ওষুধ কোম্পানিগুলোর এ গবেষণায় কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে তারা। তবে বহু আগে থেকেই ক্যান্সারের চিকিৎসায় বিকল্প পদ্ধতি হিসেবে ভিটামিন সি ব্যবহৃত হয়। ১৯৭০ সালে রসায়নবিদ লিনাস পাওলিং জানান, ভিটামিন সি ক্যান্সারের চিকিৎসায় খুবই কার্যকর।
তবে সে সময় এ বিষয়ে গবেষণার উদ্যোগটি ব্যর্থ হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিটামিন সি খাওয়ার ওষুধ হিসেবে ব্যবহার করলে তা দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু ইউনিভার্সিটি অফ কানসাসের বিজ্ঞানীরা জানিয়েছেন, ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন সি গ্রহণ করলে তা শরীর গ্রহণ করে এবং ক্যান্সারের সেল ধ্বংস করতে কার্যকর হয়। যদিও এর মাধ্যমে দেহের সাধারণ সেলগুলোর ক্ষতি হয় না।
উৎসঃ   কালেরকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ