• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

শিগগিরই ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি

New Rose Cafe, Saidpur

BCSঢাকা: ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭৪৯ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
ইসমাত আরা বলেন, ‘চলতি ২০১৩-১৪ অর্থবছরে ৩২তম বিসিএস (বিশেষ) এর মাধ্যমে এক হাজার ৬২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি কর্তৃক সুপারিশকৃত আট হাজার ৩৭৭ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ৩৪তম বিসিএস’র মাধ্যমে নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
এছাড়া বর্তমান অর্থবছরে দ্বিতীয় শ্রেণীতে ১৫ জন, তৃতীয় শ্রেণীতে ৭০ জন ও চতুর্থ শ্রেণীতে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের লক্ষ্য রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আরেক সংসদ সদস্য শিরিন আখতারের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে জনপ্রশাসনে নারী ও পুরুষের হার এক অনুপাত তিন দশমিক ৪৬। সরকারি চাকরিতে সাধারণভাবে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে মহিলা কোটা ১০ ভাগ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ১৫ ভাগ নির্ধারিত রয়েছে।’
এই কোটার বাইরেও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘মেধা কোটায়’ সরাসরি নিয়োগের ক্ষেত্রে নারীদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
নারীদের জন্য সরকারি কোটা বৃদ্ধির বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানান ইসমাত আরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ