• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Hiliদিনাজপুর প্রতিনিধি: হিলি স্থলবন্দরের শূন্যরেখা হতে ভারত অংশে রাস্তা সংস্কার কাজের কারণে রোববার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে রোববার সকাল থেকেই বন্ধ হয়ে যায় দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে রোববার দুপুরের দিকে বিশেষ ব্যবস্থায় ২০/২৫টি পিঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
ভারত অংশের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল জানান, সীমান্তের শূন্যরেখা থেকে ৩শ’ মিটার পর্যন্ত হিলির অভ্যন্তরে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ করছে। এছাড়াও পণ্যরপ্তানিতে প্রতিবন্ধকতা হওয়ায় রাস্তার দু’পাশের গাছগুলির ডালপালা অপসারণ করা হচ্ছে। এর ফলে  রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তিনি আরো জানান, রাস্তা সংস্কার কাজ আগামী শুক্রবারের আগেই শেষ হলে তখন থেকেই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু করা হবে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বিষয়টি চিঠি দিয়ে তারা আমাদের জানিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছে, রাস্তা সংস্কারের কারণে  রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা পণ্য রপ্তানি না করার আহ্বান জানিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শনিবার থেকে আবার ও দু’দেশের মধ্যে পণ্যপারাপার হবে। আব্দুর রহমান আরো জানান, রাস্তা সংস্কার ও প্রশস্ত হওয়ার ফলে এ বন্দর দিয়ে পণ্য বাণিজ্য আরো গতিশীল হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন অর রশীদ হারুন জানান, রাস্তা সংস্কারের কারণে হঠাৎ করেই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করায় আমাদের অনেক কাঁচামালবাহী ট্রাক ভারত অংশে আটকা পড়েছে। এতে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
হিলি শুল্কস্টেশনের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে প্রতিদিন প্রায় ৫০-৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। বন্দর দিয়ে ৬ দিন পণ্যপারাপার বন্ধ থাকার ফলে সরকারের প্রায় সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আদায় কম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ