• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে শমসের মুবীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Mubinনিউজ ডেস্ক: সিলেট সদর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূল নেতাকর্মীরা।

রবিবার বিকেলে শমসের মুবীন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও ছবিতে ঝাড়ুপেটা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা সিলেটের দায়িত্ব থেকে শমসের মুবীন চৌধুরীকে প্রত্যাহার ও সিলেটে বিএনপিকে রক্ষায় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

বিকেল ৪টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে তৃণমূল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল ‘সিলেট বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ চাই। সিলেট সদর উপজেলার নতুন পকেট কমিটি মানি না, মানব না। সিলেট বিএনপির দায়িত্ব থেকে শমসের মুবীনের প্রত্যাহার চাই।’

মিছিলেও শমসের মুবীন বিরোধী শ্লোগান দেয়া হয়। মিছিলটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শমসের মুবীন চৌধুরীর ছবিতে ঝাড়ুপেটা করেন মিছিলকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ