সিসি নিউজ: ‘এলিয়ন’-খ্যাত মেধাবী ছাত্র ঠাকুরগাঁ’র আমির হামজা চলতি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। ঠাকুরগাঁ সদর উপজেলার দেহন গ্রামের বিজিবি সদস্য শমসের আলীর ছেলে আমির। সে দেহন রওশনপুর দাখিল মাদ্রাসা থেকে এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ভারতের হৃতিক রোশন অভিনীত কই মিল গ্যায়া সিনেমার ‘এলিয়ন’ মতো দেখতে মেধাবী আমির হামজা। তাই এলাকায় ‘এলিয়ন’ নামেই তার বেশ পরিচিতি পেয়েছে।
রওশনপুর দাখিল মাদ্রাসার সুপার আ. রাজ্জাক জানান, আমিরের বিশেষত্ব হলো, কোনো বিষয়ে একবার ধারণা নিলে তা পরে সে হুবহু তুলে ধরতে পারে। এলাকাবাসী জানায়, আমির ছোট থেকেই খুব মেধাবী। তবে তার সঙ্গে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে ভয় পেত। এ কারণে আমির সব সময় বাড়িতেই থাকত। তাকে সবাই এলিয়ন বলে চেনে।
আমিরের মা বলেন, ‘আমির আমাদের পরিবারের লক্ষ্মী। আমরা পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে আমিরের সঙ্গে কথা বলি আগে। কারণ আমির সব সময় সঠিক সিদ্ধান্ত দিত।’ তিনি আরও জানান, ছোটবেলায় আমির অনেক অসুস্থ ছিল। এখনো সে অসুস্থ।