বৈঠক শেষে ঢাকা মহনগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দল গোছানোকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার নগর নেতাদের এই নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করলেন খালেদা জিয়া।
রাত আটটায় এই বৈঠকের সূচি নির্ধারিত ছিল। বৈঠকে যোগ দিতে এসে গুলশান কার্যালয়ে ঢোকার সময় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আবদুস সালাম। এসময় তাঁদের সঙ্গে সালাম সমর্থকদের হাতাহাতিও হয়। তবে আবদুস সালাম নিরাপদে কার্যালয়ে প্রবেশ করেন। এ ঘটনার কারণে আটটা ৫৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।