• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে স্কুল ছুটি দিয়ে আ’লীগের সভা!

Schoolচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ছুটি দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাচন নিয়ে সভা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনাজপুরের চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার এমন ঘটনা ঘটেছে।

সূত্র মতে, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়টিতে ক্লাস অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয় ছুটি দেন শিক্ষকরা। ছুটি শেষে বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাচন নিয়ে সভা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জানান, দুপুর পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস হয়েছে। এর পর এসএসসি পরীক্ষার কারণে বিদ্যালয় ছুটি দেয়া হয়। আজ পরীক্ষা আছে কিনা তার জবাব মেলেনে।

সেখানে আওয়ামী লীগের সভা হয়েছে স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। জানলে সেখানে সভা করতে দিতাম না। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল বলেন, সভা করেছি তো কী হয়েছে?

এ অনুষ্ঠান করার জন্য অনুমতি নিয়েছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শিক্ষক সমিতির সভাপতি, নিজেও প্রতিষ্ঠানের প্রধান। অনুমতি নিয়েছি কি-না তা আমি বুঝব, ম্যানেজিং কমিটি বুঝবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্লাস বন্ধ রাখার কোনো অনুমতি নেয়া হয়নি। যদি এ ধরনের ঘটনা ঘটে। তাহলে প্রধান শিক্ষক এর জন্য দায়ী হবেন। দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ