• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জামায়াতের নিজস্ব টিভি চ্যানেল, রেডিও আসছে!

Jamatসিসি নিউজ: জামায়াতের মালিকানায় আসছে নতুন দশটি টিভি চ্যানেল, এফএম রেডিও। এগুলোর মধ্যে টিভি চ্যানেল হচ্ছে চারটি, আর বাকি ছয়টি রেডিও। এসব টিভি চ্যানেল, রেডিও হবে ইন্টারনেট, অনলাইনভিত্তিক। এগুলোর সম্প্রচার হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদিসহ মধ্যপ্রাচ্যের আরো তিনটি দেশ থেকে।
বিদেশি প্রভাবশালী রাষ্ট্র, প্রবাসী বাঙালিদের কাছে জামায়াতের ‘স্বচ্ছ ভাবমূর্তি’, শেখ হাসিনার সরকারের ‘অপশাসন’ তুলে ধরতে আর যুদ্ধাপরাধীদের চলমান বিচারের বিপক্ষে ‘জনমত’ তৈরি করতে টিভি চ্যানেল, রেডিওগুলোর সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলটির তিনটি সূত্র এসব তথ্য জানায় প্রিয় দেশ ডটনেটকে।
সূত্র জানায়, ‘বিদেশে জামায়াতের মালিকানায় নতুন টিভি চ্যানেল, রেডিও প্রতিষ্ঠার বিষয়টি দেখছেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এতে তাকে সহায়তা করছেন জামায়াতের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি শাখার কয়েক নেতা। রাজ্জাক গত প্রায় দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন।’
আবদুর রাজ্জাকের ঘনিষ্ঠ ঢাকায় অবস্থানরত জামায়াতের দুই নেতা প্রিয় দেশ ডটনেটকে বলেন, ‘গণমাধ্যম প্রতিষ্ঠার কাজে রাজ্জাক যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেজন্য তিনি সেখানে জামায়াতের কোনো অনুষ্ঠানেও অংশ নিতে পারছেন না।’ এ প্রসঙ্গে টেলিফোনে কয়েকবার চেষ্টা করেও ব্যারিস্টার রাজ্জাকের বক্তব্য জানা সম্ভব হয়নি।
জামায়াতের নেতারা মনে করছেন, ‘এতোদিন বিএনপির মালিকানার, সমর্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের টিভি চ্যানেল, পত্রিকার ওপর নির্ভর করে প্রচারে তেমন সফলতা পাওয়া যায়নি। সেজন্য নিজেদের নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্যোগ। বিদেশে জামায়াতের মালিকানার যেসব গণমাধ্যম আছে, সেগুলোকেও শক্তিশালী করা হবে।’
আওয়ামী লীগের সরকার জামায়াতের মালিকানায় দেশে নতুন কোনো টিভি চ্যানেলের সম্প্রচার, পত্রিকা প্রকাশের অনুমতি দেবে না। দলটির মালিকানার দৈনিক আমার দেশ’র প্রকাশনা, দিগন্ত টিভির সম্প্রচার সরকার বন্ধ করে দিয়েছে। সেজন্যই বিদেশ থেকে টিভি চ্যানেল, রেডিও সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। অবশ্য এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদিসহ বিভিন্ন দেশ থেকে জামায়াতের মালিকানায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক মিলিয়ে প্রায় একশত বাংলা পত্রিকা প্রকাশিত হচ্ছে।
তথ্যমতে, নিউইয়র্কের ব্রুকলিনে, কুইন্সের জ্যামাইকা, এস্টোরিয়ার ব্রঙ্কসে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন টিভি, রেডিওগুলোর কার্যালয়। টিভি চ্যানেলগুলোর নাম প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে, ‘জেটিভি’, ‘বাংলাদেশ টিভি’, ‘ইসলামিক টিভি’, ‘সংগ্রাম টিভি’। আর রেডিওগুলোর নাম নির্ধারণ করা হয়েছে- ‘দেশ আমার রেডিও’, ‘ইসলামিক রেডিও’, ‘দেশের মাটি রেডিও’, ‘সোনার বাংলা রেডিও’, ‘দেশ তরঙ্গ রেডিও’, ‘নতুনের ডাক রেডিও’।
জামায়াত মনে করছে, ‘গত ৫ জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশ, বিদেশে নতুন করে ভাবমূর্তির সঙ্কটে পড়েছে দলটি। দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠে ইউরোপিয় পালামেন্টেও। বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে দলটিকে বের করে দেয়ার বিষয়টিও দেশ, বিদেশে জোরালো হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় যুদ্ধাপরাধের দায়ে আদালতের রায়ে দণ্ডিত দলটির নেতাদের ফাঁসির রায় কার্যকর হবে। এ অবস্থায় দলীয় গণমাধ্যমের মাধ্যমে জনমত নিজেদের পক্ষে আনা খুবই জরুরি।’
তবে মুক্তিযোদ্ধা কমান্ড যুক্তরাষ্ট্রের আহ্বায়ক নুরুন্নবি চৌধুরি মনে করেন নতুন গণমাধ্যমগুলোর মাধ্যমেও জামায়াত বিদেশে অপপ্রচার চালাবে। তিনি মুঠোফোনে প্রিয় দেশ ডটনেটকে বলেন, ‘জামায়াতি টিভি চ্যানেল, পত্রিকাগুলো যুদ্ধাপরাধের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেই।’
উৎসঃ   প্রিয় দেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ