• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু

Accidentবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বুধবার সকালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। নিহত মোঃ হেলাল (৩৫) উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের মোঃ দারোগ আলীর পুত্র। সে কাঁচা পণ্যের ক্ষুদ্র ব্যবসা করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় মোঃ হেলাল বীরগঞ্জ পৌর বাজার হতে নিজ বাড়ীতে ফেরার পথে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের নিজপাড়া ইউনিয়নের বোচাপুকুর নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পথচারীরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা বিষয়টি নিশ্চিত ও দুঃখ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ