• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

রংপুর থেকে অপহৃত ধান ব্যবসায়ী নূর উদ্ধার

New Rose Cafe, Saidpur

opohoronনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা থেকে অপহৃত ধান ব্যবসায়ী নূর আলমকে (৪০) রংপুর জেলার হাজীরহাট এলাকা মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামেকে (রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতা) ভর্তি করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ছয়টার সময় নূর আলমকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা। সোমবার দুপুরে জেলার জলঢাকা ট্রাফিক মোড় থেকে অপহরণের শিকার হন নূর আলম। সে ডিমলা উপজেলার জাড়জিগা গ্রামের রফিজুল ইসলামের ছেলে।
উদ্ধার হওয়া নুর আলমের ছোট ভাই ওমর ফারুক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে জানান, বড় ভাই নূর আলমকে রংপুর জেলার হাজীরহাট এলাকার মহাড়কের পাশ্বে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার শরীরে পরিহিত শার্টের পকেটে বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর থাকায় উদ্ধারকৃতরা আমদের খবর দেয়। খবর পেয়ে আমার হাসপাতালে এসে দেখি সে কথা বলতে পারছেনা। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে তার সাথে থাকা ২লাখ ৮১ হাজার টাকার একটাকাও পাওয়া যায়নি।
উল্লেখ যে সোমবার দুপুরে নুর আলম নীলফামারীর জলঢাকা উপজেলার ইসলামী ব্যাংক শাখা থেকে ২লাখ ৮১হাজার টাকা উত্তোলন করে। সে সময় জলঢাকা ট্রাফিক মোড় থেকে সে অপহরন  হয়। এ ঘটনায় ওই রাতেই নুর আলমের ভাই ওমর ফারুক বাদী হয়ে জলঢাকা থানায় জিডি (নম্বর-৪৮০) দায়ের করেছিল। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে চিকিৎসাধিন রয়েছে। সুস্থ্য হওয়ার পর তার কাছ থেকে অপহরনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ