• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

bsf19
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বুধবার বিএসএফের গুলিতে চান্দু মিয়া (২২) নামের এক বাংলাদেশী আহত হয়েছেন। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামের বদরুদ্দিন মুন্সির ছেলে। এ ঘটনার প্রতিবাদ  জানিয়ে পতাকা বৈঠকে বসতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের লোকজন ও বিজিবি সুত্রে জানা যায়, বুধবার ভোরে চান্দু মিয়াসহ গরু ব্যবসায়ীদের একটি দল সীমান্ত পারি দিয়ে গরু আনতে ভারতে যায়। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ৮৪৩ নং আর্ন্তজাতিক সীমান্ত পিলারের কাছে ভারতের ১০৪ বিএসএফের চ্যাংড়াবান্দা ক্যাম্পের টহলের সদস্যরা গুলি ছোঁেড়। এতে অন্যান্যরা নিরাপদে ফিরলেও বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হয় চান্দু মিয়া। পরে তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লালমনিরহাট ১৫ বিজিবি‘র বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হামিদ বলেন, সীমান্তে গুলিবর্ষনের কারন জানতে চেয়ে স্থানীয় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ