• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার দপ্তরের দায়িত্ব থেকে তাজুলের অব্যাহতি

japa flagঢাকা: জাতীয় পার্টির (জাপা) দপ্তরের দায়িত্ব থেকে তাজুল ইসলাম চৌধুরী এমপিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে দলের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ। বুধবার দুপুরে এরশাদ এ রদবদল করেছেন বলে জানিয়েছেন জাপার সহ-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।

তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আমিও খবরটি শুনেছি। তবে কী কারণে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেটি আমি বুঝতে পারছি না। তবে আমার ধারণা, আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম বলে তিনি আমার ওপর ক্ষুব্ধ থাকতে পারেন।

রওশন এরশাদের ঘনিষ্ঠ বলে পরিচিত তাজুল ইসলাম বিরোধী দলীয় চিফ হুইফ মনোনীত হয়েছেন। তাকে দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণে জাতীয় পার্টিতে নতুন করে সংকটের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ