নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে “গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড” নামের একটি পরচুলা তৈরির কারখানায় আগুন আতংকে তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ২৬ শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কারখানার আহত শ্রমিক সিমু, সাজেদা নামের দুই শ্রমিক জানান, বিকেলে কারখানার দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হলে শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হয়। তাড়াহুড়া করে নামতে গিয়ে সেখানকার অন্তত ২৬ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে লাকি, মিতা ও মুক্তা নামে তিন শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফ্রাক্টরির উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার জানান, কারখানার রেগুলেটর থেকে ধোঁয়া বের হলে শ্রমিকরা আতঙ্কগ্রস্থ হয়ে দিগি¦দিক ছোটাছুটি করে বের হতে গেলে কয়েকজন সামান্য আহত হন।