• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লোহাগড়ায় পরিচালনা পর্ষদে একই পরিবারের ৪ সদস্য !

Norilনড়াইল: নড়াইলের লোহাগড়ায় এগারনলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে একই পরিবারের ৪ জন সদস্য অন্তর্ভূক্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। বুধবার সকালে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। এরা হলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আতিয়ার রহমান, ভাই রেজাউল হোসেন, মেয়ে জেসমিন খাতুন ও চাচা দেলোয়ার হোসেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার লাহুড়িয়া ইউপির এগারনলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে (এসএমসি) ১২ জন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একই পরিবারের ৪ জন সদস্যকে অন্তর্ভূক্ত করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এরা অন্তর্ভূক্ত হলেন তা নিয়ে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হলেও সভাপতি আতিয়ার রহমান প্রভাবশালী হওয়ায় এ নিয়ে কেউই মুখ খুলতে রাজি নন। শুধু তাই নয়, ওই বিদ্যালয়ে একজন দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে সভাপতি গোপনীয়তা রক্ষা করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। দপ্তরী কাম নৈশ প্রহরী পদে সভাপতি তার নিজের ভাইসহ একই ওয়ার্ডের মেম্বরের ভাতিজাকে দিয়ে আবেদন করেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে সভাপতি দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ বাণিজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভাপতির এসব অপকর্মে সহযোগিতা করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা পদ বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ