• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাজীপুরে খাবারে বিষক্রিয়ায় দুই শতাধিক শ্রমিক হাসপাতালে

Gazipurগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় বুধবার রাতে নাশতা খেয়ে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইলের শ্রমিদকের বুধবার রাত সাড়ে ৭ টার দিকে নাশতা দেয়া হয়। নাশতার মধ্যে ছিল একটি পেটিস ও একটি ডিম। নাশতা খাওয়ার পর শ্রমিকরা ফের কাজে যোগ দেন। কিন্তু কাজে যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা বমি করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত গাজীপুর সদর হাসাপাতাল, কোনাবাড়ি, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করে।
কারখানার একজন শ্রমিক জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ প্রায়ই এমন বাজে খাবার দেয়। সেগুলো খেয়ে পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। বুধবার রাতেও যে খাবার দেয়া হয়, তা থেকেও দুর্গন্ধ বের হচ্ছিল।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানিয়েছেন, খাবার দীর্ঘ সময় প্যাকেটজাত করে রাখার কারণে খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এক্ষেত্রেও হয়তো এমনটিই ঘটেছে। পুর্বানী গ্রুপের মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কারখানার খাবার ঠিকাদারের মাধ্যমে আনা হয়। খাবারে বিষয়ক্রিয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অসুস্থ সকল শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করছে।
উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ