• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাসপাতালে আরও এক বিজিবি সদস্যের মৃত্যু

BGBঢাকা: টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দূর্ঘনায় মোহাম্মাদ আলী জিন্নাহ নামে আরও এক বিজিবি সৈনিক মারা গেছেন। মর্টারশেল দূর্ঘনায় গুরুতর আহত হয়ে বিজিবি সদস্য জিন্নাহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ নিয়ে ২ সেনা সদস্য ও ৪ বিজিবি সদস্যের প্রাণহানি ঘটেছে। নিহত অন্য ৫ জন হলেন- বিজিবি সৈনিক মোহাম্মদ আলী, সুফিয়ান ইকরাম ও আনোয়ার হোসেন এবং সেনা অফিসার চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু ও ২০ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ।

এদিকে বুধবার পৌনে ৫টার দিকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ ঘটনাস্থল ঘুরে এসে ঢাকার সিএমএইচে আহতদের খোঁজ খবর নেওয়ার পর টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দূর্ঘনায় নিহতদের তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দেন। এছাড়া নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারী নিয়ম অনুযায়ী যা যা করণীয় তার সবই সরকার করবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ