• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

তুলিকে হত্যার চেষ্টা মামলার আসামি গ্রেফতার

New Rose Cafe, Saidpur

Followup-Logo2দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি হাকিমপুরে কলেজছাত্রী তুলিকে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামি সায়েম মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সায়েম মোল্লা জয়পুরহাট জেলা সদরের চিরলা গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে। বৃহস্পতিবার ভোরে বগুড়ার বনানী এলাকায় অভিযান চালিয়ে হাকিমপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ ভোরে বগুড়ার বনানী এলাকায় ঢাকাগামী কোচে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে হাকিমপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার জলি আক্তার তুলি (১৮)  তার নানার বাড়ি হিলিতে নানীসহ বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তুলিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তুলি আগুনে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। আগুনে তার নানী ছায়েরা বিবি সামান্য অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় তুলির পিতা জহির উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ