রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় হাম ও রুবেলার টিকা দান কর্মসূচীর ক্যাম্পাইন বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নের ৭২টি স্থায়ী ও ৯৩ অস্থায়ী টিকাদান ক্যাম্পে প্রায় ৩২ হাজার শিশু ও কিশোরকে এমআর টিকা এবং প্রায় ১০ হাজার শিশুকে পোলিও খাওয়ানো হয়েছে। রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আব্দুল মাবুদ জানান, আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সুবিধা ভোগিরা স্বত:স্ফুর্ত ভাবে আমাদের কাজে সারা দিয়েছিল। কর্মীরাও ছিল সজাগ। টিকা দেওয়ার পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এদিকে জাইকা প্রতিনিধি ইউ সুকে তানি আমা এবং সুবার আল মামুন বৃহসপতিবার রাজিবপুরের বিভিন্ন টিকা ক্যাম্পে পরিদর্শন করে কাজ দেখে সন্তোষ্ট প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ।