• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সুস্থ রাজনীতি করলে সহযোগিতা- খাদ্যমন্ত্রী

New Rose Cafe, Saidpur

Kamrulঢাকা: ‘সুস্থ রাজনীতি করলে সরকার সহযোগিতা করবে। কিন্তু অসুস্থ রাজনীতি করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’ বলে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সার্জেন্ট জহুরুল হকের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কামরুল বলেন, বিদেশি বন্ধুদের পরামর্শে বিএনপি এখন সন্ত্রাস ও নাশকতার পথ পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরেছে। একে আমরা সাধুবাদ জানাই। তবে এদের চরিত্র সন্ত্রাসী। এরা সাময়িক লেবাশ পরিবর্তন করেছে। যে কোনো সময় আবারো সন্ত্রাসী আচরণ করতে পারে।
তিনি মধ্যবর্তী বা আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেন, মেয়াদ পূর্ণ করার আগে ক্ষমতা ছাড়া হবে না। তিনি বলেন, টেলিভিশনের টক শো, প্রেস ব্রিফিং আর কয়েকজন বিদেশি বন্ধুর কাছে মধ্যবর্তী নির্বাচনের কথা শোনা যায়। দেশের জনগণ এ ব্যাপারে কিছুই ভাবছে না। দেশের জনগণ শান্তিতে আছে। তারা সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার বোঝে না।
গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ