• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে অগ্নিকান্ডে মুরগির খামারসহ ৭ বাড়ী ভস্মিভূত

Parbatipur_(Dinajpur)_Photo_ROKUNUZZAMAN_-14-2-14
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচোড়া ঝাউপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বাড়ী ভস্মিভূত হয়েছে। এতে গবাদিপশু, হাঁসমুরগী, ধান চাল আলু ও আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডে আশ্রয়হীন ৭ পরিবারের অর্ধ শতাধিক মানুষ দূযোর্গ পূর্ণ আবহাওয়ার কারনে খোলা আকাশের নিচে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চরম দূর্ভোগে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে গ্রামের নুরুল ইসলাম ফকিরের বাড়ী সংলগ্ন মুরগীর খামার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুতে তা পাশাপাশি ৭টি বাড়ীতে ছড়িয়ে পড়ে। আগুণে এসব পরিবার ২৯টি টিনের চালা ঘর, ৯শ মুরগিসহ একটি ব্রয়লার মুরগীর খামার, ৪টি ছাগল, শতাধিক গৃহপালিত হাসমুরগী, কয়েক’শ মন ধান, চাল ও আলু পুড়ে যায়। অগ্নিকান্ডে ইয়াহিয়া ফকিরের ৪, নুরুল ইসলাম ফকিরের ৮, আবু খায়ের ফকিরের ৪, আজিজার রহমানের ৩, খতিবর রহমানের ৪, আকিবুলের ৩ ও ফেরদৌসের ৩টিসহ ২৯টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি গাড়ী রাত ৩টার দিকে ঘটনাস্থলে যায়। তবে ততক্ষনে সবকিছু নিঃশেষ হয়ে গেছে বলে গ্রামবাসীরা জানায়। বয়োবৃদ্ধ গ্রামবাসী ইয়াহিয়া ফকির (৬৫) জানান, ৭ পরিবারের লোকজন পরনের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারে নাই। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ