• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢামেক হাসপাতালে নবজাতক চুরি

babyঢাকা: নবজাতক নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে খাদিজা বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে তাকে আটক করা হয়।আটক খাদিজার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। তার স্বামীর নাম হাতেম আলী বলে দাবি করেছেন তিনি।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে নবজাতক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যরা খাদিজাকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।এদিকে জিজ্ঞাসাবাদে খাদিজা জানান, হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ড থেকে এক নারীর কাছ থেকে পাঁচ হাজার টাকায় তিনি শিশুটিকে কিনেছেন।পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, খাদিজা অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ