• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাথর ছুড়ে ‘প্রেমিক যুগলকে’ হত্যা

pakআন্তর্জাতিক ডেস্ক: প্রেমের দায়ে এক প্রেমিক যুগলকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের লোরালাই জেলার মানজকাই গ্রামে রোববার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইমাম তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করলে তাদের হত্যা করা হয়।

লেভিস বাহিনীর কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ওই নারী ও পুরুষ দুইজনেই বিবাহিত ছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহে পাথর ছুড়ে হত্যার ফতোয়া জারি করা হয়। মৃত্যুর পর তাদের জানাজাও অনুষ্ঠিত হয়নি। ওই পুরুষকে কাতোতি এলাকায় ওই নারীকে মানজকাই গ্রামে কবর দেওয়া হয়েছে।

এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লেভিস বাহিনী মানজকাই গ্রামে পৌঁছে ফতোয়া জারির অভিযোগে ওই ইমাম ও পাথর নিক্ষেপ করে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। ওই গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার এড়াতে গ্রামটির অধিকাংশ বাসিন্দাই পালিয়ে গেছে। সূত্র: দ্য ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ