• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে….

Accidentপঞ্চগড়: পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের ৪ মাইল গুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার বুসনিয়া পাড়া গ্রামের খোরশেদ আলম (৫৫), ছোটপুকুরী গ্রামের সলিমুল (৪৫) ও সালাউদ্দিন (৫০)।

জানা যায়, গুটিপাড়া এলাকায় মিজানুর রহমানের পাথর ভাঙ্গা ও বিক্রয় কেন্দ্রে একটি ট্রাক অর্ধেক মহসড়ক দখল করে পাথর লোড করছিল। এ সময় দ্রুত গতীতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সলিমুল ও সালাউদ্দিন নিহত হন।

এদিকে দুর্ঘটনার পর ওই পথ দিয়ে পুলিশ সুপার জগদলে যাওয়ার সময় আহত খোরশেদকে রাস্তায় পড়ে থাকতে দেখে গাড়ীতে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনিও মৃত্যুবরণ করেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনর্চাজ হুমায়ন কবির বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ