• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচারপতি ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

Hi courtনিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিচাপতি এম ইনায়েতুর রহিম।

রোববার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোঃ মিজানুর রহিম।

এর আগে সকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন, কাল সোমবার  ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হচ্ছে। রাজধানীর বিচার ও প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘৫৪ দিন ধরে ট্রাইব্যুনাল-১ এ চেয়রম্যান নেই। অপেক্ষার দিন শেষ হয়ে এসেছে। সোমবার সকালেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

গত ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির বিদায় নেন। বর্তমানে এ আদালতে মানবতাবিরোধী অপরাধে পাঁচজনের বিচার চলছে। গত ৫৪ দিন ধরে চেয়ারম্যান না থাকায় এসব মামলার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়নি। মামলার শুনানির দিন ধার্য থাকলে শুধুমাত্র পাস অর্ডার দিয়ে দিন পিছিয়ে দেয়া হয়েছে।

একইসঙ্গে এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৯৫দিন পর নিজামির মামলার রায় ঘোষণার বাধা কাটল। গত ২০ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল-১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ