• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঠাকুরগাঁও ভোটকেন্দ্রে সংঘর্ষে ৪ বিজিবি সদস্যসহ আহত ৯

Songorso-1সিসি নিউজ: জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যের সংঘর্ষ হয়েছে। এতে ৪ বিজিবি সদস্যসহ ৯জন আহত হয়েছেন। এদিকে এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- ল্যান্স নায়েক রবিউল ইসলাম, বিজিবি সদস্যা আজিজুল ইসলাম, ইব্রাহিম ও আব্দুল্লাহ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ভোটারদের ভোটাকেন্দ্রে আসতে বাধা দেয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এতে ৪ বিজিবি সদস্যসহ ৯ জন আহত হন। আহতদের বালিয়াডাঙ্গি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা এখনো থমথমে বলে জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ