• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবিরের ১৪ নেতা আজীবন বহিষ্কার

Uniসিলেট: শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৪ জনকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত  নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার  রাত ১০টায় ভিসি অধ্যাপক  ড. মো. আমিনুল  ইসলাম  ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট  সভায়  এ সিদ্ধান্ত  নেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন শিবিরের  শাখা সভাপতি  এহসানুল করিম, অফিস সম্পাদক মুহিবুল্লাহ, এইচ আরডি সম্পাদক সাহাবুদ্দীন, ক্যাম্পাস  সভাপতি  নাসিম হাসান, ২য় হল শাখা সেক্রেটারি  আমিনুল ইসলাম, আবু ইউসুফ যাকির, সামছুজ্জামান, রফিকুল ইসলাম, আজিজুল  হক, কাওছার আহমেদ, আয়াতুল্লাহ, ছানাউল্লাহ সানি, বদরুল আলম ও সুজন মিয়া।

গত বছরের  ১৩ ডিসেম্বর  বিশ্ববিদ্যালয়  শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা চালিয়ে শিক্ষকের মোটরসাইকেলে আগুন ও ভাস্কর্য  ‘চেতনা ৭১’ ভাঙচুর  করার কারণে এ সিদ্ধান্ত  নেয়া হয়।

এ ঘটনায় প্রশাসন প্রথমে তাদের সাময়িক  বহিষ্কার করে।  পরে ১৫ কার্য  দিবসের মধ্যে  দোষীদের কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরে বৃহস্পতিবার তাদের ব্যপারে সর্বোচ্চ শাস্তিস্বরূপ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত  নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ