• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেশার স্বীকৃতি চান যৌনকর্মীরা

Sexঢাকা: সব ধরনের হয়রানি বন্ধ করে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সামাজিক ও পেশাগত স্বীকৃতি দাবি করেছেন যৌনকর্মীরা।
যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক ও দুর্জয় নারী সংঘ আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে ইউএনএইচের প্রোগ্রাম অফিসার শাহ মো. নাহিয়ান বলেন, যৌনকর্মীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসাকেন্দ্রে গেলে তারা হয়রানির শিকার হন। চিকিৎসকরা যৌনকর্মীদের চিকিৎসাসেবা দিতে অনাগ্রহ দেখান। তাই যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
যৌনকর্মী অধিকারবিষয়ক সংগঠন দুর্জয় নারী সংঘের সভাপতি রহিমা বেগম বলেন, ‘খাদ্য-বস্ত্রসহ সব ধরনের নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের পেশার স্বীকৃতি আমরা তখনই পাব যখন আমাদের সব ধরনের অধিকার সংরক্ষিত হবে।’
এ ছাড়া মানববন্ধনে যৌনকর্মীদের সন্তানদের স্কুলে ভর্তি, ভোটার আইডি কার্ড প্রদান, পেশার স্বীকৃতি, পুলিশি হয়রানি ও যৌনপল্লি উচ্ছেদ বন্ধ এবং আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের প্রতিনিধি শাহনাজ বেগমসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উৎসঃ   রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ