• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাসপাতালসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

Nasimঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজধানী ঢাকার সব সরকারি হাসপাতালসংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।
সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঢাকার হাসপাতালসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদসংক্রান্ত যৌথ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মোহাম্মদ নাসিম আরো বলেন, হাসপাতালের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এ স্থানগুলোতে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে যা অবৈধ।

এমনকি হাসপাতালগুলোর ওষুধও এসব স্থানে বিক্রি হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জায়গা হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার রাখতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো কোনো স্থানে রাজনৈতিক প্রশ্রয়ে এই সব দোকানপাট গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকার রাজনৈতিক প্রশ্রয় মেনে নেন না। তাই এই উচ্ছেদ অভিযানে আমিও কোনো ধরনের রাজনৈতিক তদবির শুনব না। ফুটপাত বা সরকারি জায়গা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, ঢাকা সিটি করপোরেশন (উত্তর)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনারসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল এবং অন্য সরকারি হাসপাতালের পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)-কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই-একদিনের মধ্য বৈঠক করে উচ্ছেদ অভিযান শুরু করবে।

উচ্ছেদ শেষে পুনর্দখল রোধে ওই এলাকায় ৭ দিনের জন্য আনসার নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে ঢাকা বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতালগুলোর পরিচালকরা অন্তর্ভুক্ত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ