• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভোটে লড়বেন মৌসুমি!

mousumiবিনোদন ডেস্ক: রূপালী পর্দা ছেড়ে রাজনীতিতে ঝুঁকছেন তারকারা। মৌসুমি-ই বা বাদ যাবেন কেন? তিনিও এবার ভোটে লড়বেন।

নিজের এলাকার অন্যায়, অপরাধ এবং দুর্নীতি রুখতে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন মৌসুমি। সবাইকে পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

তবে বাস্তবে নয়। “লিডার” ছবিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে মৌসুমিকে। এই চলচ্চিত্রের মাধ্যমে রাজনৈতিক আদর্শের এক অনন্য দৃশ্য সাধারণ মানুষ এবং নেতাদের উপহার দিতে যাচ্ছেন তিনি।

ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, আহমেদ শরিফ, শহিদুর রহমান সাচ্চু, সোহেল খান, মতিন রহমান সহ আরও অনেকে।

ছবিটি চিত্রনাট্য ও পরিচালন করেছেন দিলশাদুল হক শিমুল। শুটিং হয়েছে সোনারগাঁ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ এবং ফরিদপুরের কিছু আকর্ষণীয় লোকেশনে।

দীর্ঘ অনেক বছর ধরে শিল্পী ও কলাকুশলীর কঠোর সাধনায় তৈরি হওয়া “লিডার” খুব দ্রুতই দর্শকদের মাঝে আসছে । ছবিটি বাংলাদেশসহ সারা বিশ্বের সকল বাংলা ভাষা-ভাষী এবং অন্যান্য দর্শকের মাঝে আলোড়ন তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শকরাও তা দেখার অপেক্ষায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ