• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিরলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

Death-2দিনাজপুর প্রতিনিধি: বিরলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ধামইর ইউপি’র দারইল (কদমআলী পাড়া) গ্রামের অছির মোহাম্মদের  ছেলে সাইফুল (৩০) এর সাথে ব্র্যাক সীড ফার্ম সংলগ্ন জমি নিয়ে প্রতিপক্ষ শরীফ, লিটন, মেহেরুল, মেহেরাব গংদের পূর্ব বিরোধ সংক্রান্ত জেরে সংঘর্ষ বাঁধে। মঙ্গলবার বিকাল ৫টায় সংঘর্ষে সাইফুল গুরুতর আহত হলে তাঁকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে তার মৃত্যুর হয়। বুধবার সকালে রমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে সাইফুলের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ