• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত

Agunনীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নীলফামারী-দেবীগঞ্জ সড়কের হালিরবাজারে অগ্নিকান্ডে চার ব্যবসায়ীর ১৫লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।
মঙ্গলবার দুপুরের ওই অগ্নিকান্ডে বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম, শকিদুল ইসলাম, হাফিজুল ইসলাম ও মোঃ বেলাল হোসেনের মুদি, হার্ডওয়্যার ও কম্পিউটার দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, বাজারের দোকানের পাশে থাকা খড়ের গাদা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে যায় চার ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্থদের দাবী অগ্নিকান্ডে অন্তত ১৫লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এনামুল হক প্রামানিক জানান, বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের ক্ষতি থেকে যায় বাজারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ