ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের বেজাই মোড় নামকস্থানে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাসের চাকা পাঞ্চার হয়ে শিশুসহ ৩ জন নিহত। দিনাজপুরের পার্বতীপুর ফুলবাড়ী উপজেলার মাঝামাঝি দিনাজপুর ফুলবাড়ীর বেজাই মোড় মহাসড়কে বাসের চাকা পাঞ্চার হয়ে বাসটি খাতে পড়ে গেলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২৫ জন বাস যাত্রী। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গূরুত্বর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে থানা পুলিশ জানিয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের সঠিক নাম ও ঠিকানা জানা যায়নি।