• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা

10110চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে চলেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের’ উদ্যোগে নগরীর লালদিঘী ময়দানে আয়োজিত এক জনসভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন।মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এই বিশ্ববিদ্যালয় হচ্ছে। আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো।’ তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা চট্টগ্রামবাসীর বহু বছরের প্রাণের দাবি। বর্তমান সরকার এই দাবির প্রতি সম্মান জানিয়ে এবং বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। কোনো চাক্রান্তই এই দাবি নস্যাৎ করতে পারবে না।’
ওই জনসভায় আরো বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী।  রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ