• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর সাজা

Adalotসিসি নিউজ: সৈয়দপুরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরাতন মুন্সিপাড়ার মৃত. ঝান্টু চৌধুরীর ছেলে মো. হাবিব চৌধুরী (২৮) মাদক সেবন করে লিবার্টি সিনেমা সড়কে মাতলামি করছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত ৪ হাজার টাকা জরিমানা করেন। একই রাতে শহরের রসুলপুর এলাকার সালাউদ্দিনের পুত্র মো. রাজা (২০) কে খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ বুধবার সকালে শহরের পার্শ্ববর্তী চিকলী বাজার নামক এলাকা থেকে ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গীর চেয়ারম্যানপাড়ার দউসুউ এলাকার মো. রমজান আলীর পুত্র মো. লাবলু (২৪) কে ২ পুড়িয়া গাঁজাসহ সেবনকালে পুলিম তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। আদালত লাবলুকে ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে নীলফামারী জেল হাজতে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ