• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খোলামেলা হয়ে ফিরলেন শিল্পা!

shilpa-shathiবিনোদন ডেস্ক: বিয়ে-স্বামী-সংসার-সন্তান-ব্যবসা কেন্দ্রিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ফেরা হবে হবে বলেও ফেরা হচ্ছিল না তার। তবে এবার পাকাপাকিভাবে বলিউডে ফিরলেন তিনি।
সম্প্রতি একটি আইটেম গানে কাজ করার মধ্য দিয়ে ফিরেছেন শিল্পা। তার করা এই আইটেম গানটি বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলছে। এর মাধ্যমে দারুণভাবে আলোচনায় এসেছেন তিনি। ‘তু মেরে টাইপ কি নেহি হে’ শীর্ষক এই আইটেম গানে ব্যাপক খোলামেলা হয়ে হাজির হয়েছেন শিল্পা।

গানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন হারমান বাওয়েজা। তবে শুধুমাত্র আইটেম গানেই পারফর্ম করেছেন তিনি। এখানে অভিনয়ে দেখা যাবে না তাকে। এদিকে দীর্ঘদিন পর হলেও রাজকীয়ভাবে বলিউডে কামব্যাক করেছেন তিনি। কারণ, গানটি করা হয়েছে বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে।

সানামজিত সিং তালওয়ার পরিচালিত ‘ঢিসকিয়া’ নামক এ ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, হারমান বাওয়েজা, আয়েশা খান্না প্রমুখ। শিল্পাকে দিয়ে আইটেম গানটি করা হয়েছে মূলত ছবিতে চমক তৈরির জন্য। এখন ছবির প্রচারণার মূল অস্ত্র হিসেবেও গানটি ব্যবহার করা হচ্ছে। এই গানটিতে বেশ কিছু ছোট ছোট পোশাকে হাজির হয়েছেন শিল্পা। আগের মতো করেই আবেদনময়ী হিসেবেই গানটিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নাচনির্ভর এ গানটি ইতিমধ্যে টপচার্টের শীর্ষে অবস্থান করছে।

বিষয়টি নিয়ে দারুণ এক্সাইটেড শিল্পা। কারণ, তিনি ভাবেননি গানটি এতোটা সাড়া ফেলবে। এ বিষয়ে শিল্পা শেঠি বলেছেন, মানুষ আমাকে এখনও এতোটা পছন্দ করে তা জানলাম ‘তু মেরে টাইপ কি নেহি হে’ গানটির মধ্য দিয়ে। গানটি প্রচারের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই অভিনয়েও ফিরতে পারবো। খুব দ্রুতই সেই সংবাদ আপনাদের জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ