• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বীরগঞ্জে শিক্ষা মেলার উদ্বোধন

Dinajpurবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে আজ বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দু’দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। “শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও ওয়াল্ড ভিশন এর সহযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহনে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা শিক্ষা অফিসার ক. খ. মোঃ আলাওল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার আবু জাফর। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, মন্জুরুল হক মিয়া, মোঃ মহসিন আলী, মমতাজ ফেরদৌসী, মোঃ নাজিম উদ্দিন, মোঃ রাশেদুজ্জামান, আরমানা জাহান সিদ্দিকা, উপজেলা রিসোর্স সেন্টারের ভারপ্রাপ্ত ইন্সেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন।  ওয়াল্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর, সহকারী শিক্ষক ঐক্য পরিষদ নেতা মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ। মেলায় অর্ধশতাধিক স্টলের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা উপকরন দিয়ে সুন্দর ভাবে সাজানো একটি স্টলের আয়োজক বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাথী গুহঠাকুরতাকে প্রশ্ন করা হলে তিনি জানান শিক্ষার্থীদের বাস্তব সম্মত শিক্ষা দেওয়ার জন্য এই সব শিক্ষা সামগ্রী ব্যবহার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ